২৬ মে ২০২৬ - ১৬:৫০
গাজায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৫

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরে এ হামলা চালানো হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) গাজার আল-মাঘাজি শরণার্থী শিবিরে এ হামলা চালানো হয়।



স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শিবিরের পূর্বাঞ্চলে সক্রিয় ইসরাইলি-সমর্থিত মিলিশিয়াদের প্রতিরোধের মুখে পড়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের গণহত্যা যুদ্ধে অবরুদ্ধ এ এলাকাটি বিধ্বস্ত হয়েছে। যুদ্ধে ৭২ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে একটি ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

Tags

Your Comment

You are replying to: .
captcha